
সেবা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মে সন্ধ্যায় শহরের বাইপাস মোড় এলাকার একটি সামাজিক সম্মিলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।