সহ. শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

S M Ashraful Azom
0
সহ. শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
সেবা ডেস্ক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

নতুন সূচি অনুযায়ী, প্রথম দুই ধাপের তারিখ পরিবর্তন হয়নি। আগের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপের পরীক্ষা ২৪ মে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা ৩১ মে নেয়া হবে।

তবে তৃতীয় ধাপের পরীক্ষা ১৪ জুনের পরিবর্তে ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২১ জুনের পরিবর্তে ২৮ জুন নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার পরীক্ষার সংশোধিত তারিখ এবং কোন ধাপে কোন কোন জেলার পরীক্ষা হবে তা প্রকাশ করা হয়।

সেখানে জানানো হয়, তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলার ২৪ লাখ ১ হাজার ৯১৯ প্রার্থী ১৩ হাজার পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নেবেন।

এর আগে গত ১৭ মে থেকে এই পরীক্ষা শুরুর কথা থাকলেও ওই দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় এ নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, প্রশ্নফাঁস ঠেকাতে গত কয়েক বছর ধরে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন পরীক্ষার দিন সকালে ডিজিটাল পদ্ধতিতে ছাপিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত করা হবে।

আগামী ২৪ ও ৩১ মে এবং ২১ ও ২৮ জুন সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন জেলায় যে তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার সিডিউল দেয়া হলো-

২৪ মে অনুষ্ঠিত হবে যেসব জেলায় পরীক্ষা


ভোলা, পবনা, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ ও মানিকগঞ্জ জেলার সব উপজেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া গোপালগঞ্জের কোটালিপাড়া ও সদর উপজেলা; শরীয়তপুরের গোসাইরহাট, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা; মাদারীপুরের সদর ও রাজৈর উপজেলা; ফরিদপুরের চরভদ্রাসন, আলফাডাঙ্গা, সদরপুর, সালথা ও সদর উপজেলা; নরংসিংদীর মনোহরদী, রায়পুরা ও বেলাবো উপজেলা; কিশোরগঞ্জের বাজিতপুর, অষ্টগ্রাম, করিমগঞ্জ, কাটিয়াদি, পাকুন্দিয়া ও তারাইল উপজেলা; জামালপুরের মেলান্দহ, বকশিগঞ্জ ও সদর উপজেলা; টাঙ্গাইলের মির্জাপুর, কালিহাতী, মধুপুর, নাগরপুর, ভুয়াপুর ও ধনবাড়ী উপজেলা; লক্ষ্মীপুরের কমলনগর ও সদর উপজেলা।

কক্সবাজারের উখিয়া, কুতুবদিয়া, পেকুয়া, টেকনাফ ও সদর উপজেলা; চাঁদপুরের শাহরাস্তি, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ উপজেলা; হবিগঞ্জের বাহুবল, নবীগঞ্জ, লাখাই ও সদর উপজেলা; সুনামগঞ্জের দেলদুয়ারবাজার, বিশ্বম্ভরপুর, ছাত্ক, সাল্লা ও সদর উপজেলা; সিলেটের কানাইঘাট, বালাগঞ্জ, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও সদর উপজেলা; পিরোজপুরের ভাণ্ডারিয়া, নেছারাবাদ ও সদর উপজেলা; পটুয়াখালীর দুমকী, গলাচিপা ও সদর উপজেলা; সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও সদর উপজেলা; নীলফামারীর ডোমার, সৈয়দপুর ও সদর উপজেলা; নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও সদর উপজেলা এবং মৌলভীবাজারের রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও জুড়ি উপজেলায় প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩১ মে অনুষ্ঠিত হবে যেসব জেলায় পরীক্ষা


মুন্সীগঞ্জ, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জ, শেরপুর ও রাজবাড়ী জেলার সব উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া গোপালগঞ্জের কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা; শরীয়তপুরের জাজিরা, ডামুড্যা ও সদর উপজেলা; মাদারীপুরের কালকিনি ও শিবচর উপজেলা; ফরিদপুরের নগরকান্দা, বোয়ালমারী, ভাঙ্গা ও মধুখালী উপজেলা; নরসিংদীর পলাশ, শিবপুর ও সদর উপজেলা; জামালপুরের সরিষাবাড়ী, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলা; টাঙ্গাইলের ঘাটাইল, সখিপুর, গোপালপুর, বাসাইল, দেলদুয়ার ও সদর উপজেলা; কিশোরগঞ্জের হোসেনপুর, নিকলী, কুলিয়ারচর, ইটনা, ভৈরব, মিঠামইন ও সদর উপজেলা।

লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ ও রামগতি উপজেলা; কক্সবাজারের চকোরিয়া, মহেশখালী ও রামু উপজেলা; চাঁদপুরের কচুয়া, হাজীগঞ্জ, হাইমচর ও সদর উপজেলা; হবিগঞ্জ জেলার বানিয়াচং, আজমিরিগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট উপজেলা; সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, দিরাই, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা; সিলেটের গোয়াইনঘাট, গোলাপগঞ্জ, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ, বিয়ানীবাজার, দক্ষিণ সুরামা উপজেলা; পিরোজপুর জেলার কাউখালী, নাজিরপুর, মঠবাড়িয়া ও ইন্দুরকানি উপজেলা; পটুয়াখালীর দশমিনা, বাউফল, মির্জাগঞ্জ, কলাপড়া ও রাঙ্গাবালী উপজেলা; সাতক্ষীরার দেবহাটা, কলারোয়া, কালিগঞ্জ ও তালা উপজেলা; নাটোরের নলডাঙ্গা, লালপুর, বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলা; নীলফামারীর কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা উপজেলা এবং মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া ও সদর উপজেলায় এ ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২১ জুন অনুষ্ঠিত হবে যেসব জেলায় পরীক্ষা


ফেনী, ঝালকাঠি, বরগুনা, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও পঞ্চগড় জেলার সব উপজেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া নেত্রকোনার দুর্গাপুর, পূর্বধলা, বারহাট্টা, খালিয়াজুড়ি, মদন ও মোহনগঞ্জ উপজেলা; ময়মনসিংহের গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, ফুলবাড়িয়া, গৌরীপুর, ফুলপুর, ধোবাউড়া ও তারাকান্দা উপজেলা; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর, আখাউড়া ও সদর উপজেলা; কুমিল্লার লাকসাম, দেবীদ্বার, মুরাদনগর, দাউদকান্দি, চৌদ্দগ্রাম, হোমনা ও সদর উপজেলা; চট্টগ্রামের ডবলমুরিং, পাহাড়তলী, বন্দর, পাঁচশাইল, চান্দগাঁও, কোতোয়ালি, বাঁশখালী, রাউজান, সন্দ্বীপ, ফটিকছড়ি, আনোয়ারা, লোহাগড়া উপজেলা; নোয়াখালীর বেগমগঞ্জ।

কবিরহাট, সুবর্ণচর ও সদর উপজেলা; বরিশালের আগৈলঝাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী ও সদর উপজেলা; যশোরের ঝিকরগাছা, বাঘারপাড়া, মনিরামপুর ও শার্শা উপজেলা; খুলনার কয়রা, ডুমুরিয়া ও সদর উপজেলা; বাগেরহাটের মোল্লাহাট, মোংলা, মোরেলগঞ্জ, কচুয়া, শরণখোলা উপজেলা; ঝিনাইদহের মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলা; কুষ্টিয়ার মিরপুর, খোকসা ও সদর উপজেলা; কুড়িগ্রামের উলিপুর, চিলমারী, ফুলবাড়ী, রাজীবপুর ও সদর উপজেলা; গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সদর উপজেলা; রংপুরের কাউনিয়া, গঙ্গাচড়া, বদরগঞ্জ ও সদর উপজেলা; দিনাজপুরের ঘোড়াঘাট, খানসামা, চিরিরবন্দর, হাকিমপুর, বীরগঞ্জ ও সদর উপজেলা; নওগাঁর বদলগাছি, মহাদেবপুর, মান্দা, রানীনগর ও সাপাহার উপজেলা; বগুড়ার আদমদীঘি, শিবগঞ্জ, শেরপুর, সোনাতলা, ধুনট ও শাহাজাহানপুর উপজেলা।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top