জামালপুরের মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

S M Ashraful Azom
জামালপুরের মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই
সেবা ডেস্ক: জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

জানা গেছে, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ১১ মে সকাল আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা নামাজ ১১ মে আসরের পর জামালপুর রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার নামাজের জানাযায় অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সংসদ সদস্য মির্জা আজম, জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, সাবেক সংসদ সদস্য মে. রেজাউল করিম হীরা, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ও মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের পরিবারের সদস্যবৃন্দ।

এর আগে মুক্তিযোদ্ধা আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যদায় সম্মান প্রদর্শন করা হয়। জানাযার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে মুক্তিযোদ্ধা সংসদের সকল পর্যায়ের সদস্যবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান