জামালপুরের অস্বচ্ছল ব্যক্তিরা পেল প্রধানমন্ত্রীর সহায়তার চেক

S M Ashraful Azom
জামালপুরের অস্বচ্ছল ব্যক্তিরা পেল প্রধানমন্ত্রীর সহায়তার চেক
সেবা ডেস্ক: জামালপুর সদর উপজেলায় অসহায় অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ করা হয়েছে। ১১ মে সকালে জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের নিজ বাসভবনে এ চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন ২৩ জন অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে ৭ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন । তিনি এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী মো. হাফিজুর রহমান স্বপন, মাছরাঙা টেলিভিশন ও দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি প্রভাষক মো. মাহফুজুর রহমান, শরিফপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাহমুদ, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান ও বেলাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান