জামালপুরে প্রশাসনের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধ

S M Ashraful Azom
জামালপুরে প্রশাসনের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধ

সেবা ডেস্ক: গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩ মে শুক্রবার সন্ধ্যায় জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় অনাকাঙ্খিত এক বাল্যবিয়ে বন্ধ করলেন স্থানীয় প্রশাসন ও পৌর কাউন্সিলর।

ঘটনার বিবরণে জানা যায়, ৩ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মৃধাপাড়া এলাকায় ২৮ বছর বয়সী এক যুবকের সাথে ১৪ বছরের এক কিশোরীর বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হয়। ঘটনাটি উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম জানার পর স্থানীয় প্রশাসন ও পৌর কাউন্সিলরকে জানান। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিনের নির্দেশে জামালপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজগর আলীর নেতৃত্বে একদল পুলিশ ও জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব সিংহ সাহার উপস্থিতিতে বাল্যবিয়েটি বন্ধ করা হয়। মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না এই মুচলেকার শর্তে কোনোরূপ শাস্তি না দিয়ে বিয়েটি বন্ধ করা হয়। তাদের উপস্থিতিতেই বরপক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান এবং জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব সিংহ সাহা এ বাল্যবিয়ে বন্ধের ঘটনাটি জানান।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান