জামালপুরে জাহানারা ইমামের ৯০তম জন্মবার্ষিকী পালিত

S M Ashraful Azom
জামালপুরে জাহানারা ইমামের ৯০তম জন্মবার্ষিকী পালিত
সেবা ডেস্ক: জামালপুরে ৩ মে শুক্রবার সন্ধায় ঘাতক দালাল নির্মূল কমিটি জামালপুর জেলা শাখার আয়োজনে পৌর সুপার মার্কেটের দোতলায় শহীদ জননী জাহানারা ইমামের ৯০তম জন্মবার্ষিকী আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।

মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান হীরুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, এস এম বদরুদ্দোজা, ইয়াকুব আলী, বাবুল মিয়া, মো. হাবিবুর রহমান, মো. শফিকুর রহমান, এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতা মো. মাসুদুর রহমান, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহ্বায়ক মুক্তা আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান শাহজাদা আকন্দ, আবৃত্তিকার রবিউল ইসলাম রাসেল প্রমুখ।

বক্তারা শহীদ জননী জাহানারা ইমামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঘাতক দালালদের বিচারের মুখোমুখি করতে শহীদ জননী জাহানারা ইমামের সক্রিয় অংশগ্রহণ ও অবদান বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শহীদ জননী জাহানারা ইমামের ৯০তম জন্মবার্ষিকীর কেক কাটেন। মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক লোক এতে অংশ নেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান