পার্বত্য খাগড়াছড়িতে যুবককে গলা কেটে হত্যা

S M Ashraful Azom
পার্বত্য খাগড়াছড়িতে যুবককে গলা কেটে হত্যা
সেবা ডেস্ক: পার্বত্য খাগড়াছড়ির মানিকছড়িতে মো. রফিকুল ইসলাম (৩৪) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে মানিকছড়ির তিনট্যহরীর বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. রফিকুল ইসলাম মানিকছড়ির বড়বিল এলাকার আ. ওহাব মিয়া সওদাগরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের একটি হোটেলে কাজ করতো মো. রফিকুল ইসলাম। রমজান উপলক্ষে হোটেল বন্ধ থাকায় বাড়িতে আসে। সোমবার রাতে ঘুমিয়ে যাওয়ার পর কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে।

পুলিশ রাত পৌনে দুইটার দিকে লাশ উদ্ধার করেছে জানিয়ে মানিকছড়ি থানার ওসি মুহাম্মদ রশিদ বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী রোকসানা বেগমকে আটক করা হয়েছে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান