বিকাশ প্রতারকের কাছে দেশীয় অস্ত্র ও সিমকার্ডের কারখানা!

S M Ashraful Azom
বিকাশ প্রতারকের কাছে দেশীয় অস্ত্র ও সিমকার্ডের কারখানা!
সেবা ডেস্ক: র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে মঙ্গলবার সকালে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন মিয়াপাড়া এলাকায় থেকে দেশীয় অস্ত্রসহ বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ সৈয়দ হাওলাদার (৩০) কে আটক করে।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে মঙ্গলবার সকালে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন মিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য মিয়াপাড়া গ্রামের সামসুদ্দিন হাওলাদারের ছেলে মোঃ সৈয়দ হাওলাদার কে আটক করে।

এ সময় তার কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ট্যাবলেট ফোন- ০২টি, মোবাইল ফোন- ১৬টি, সীমকার্ড- ৮৫টি, দেশীয় ধারালো রামদা-১২টি ও দেশীয় তৈরি বাট বিহীন বল্লমের ফলা-১১টি উদ্ধার করা হয়।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং সে দীর্ঘদিন যাবৎ বিকাশ প্রতারনার কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ ফরিদপুরের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান