পদ্মাসেতু রেল প্রকল্পে স্থানীয়দের প্রতারণা ধরলো দুদক

S M Ashraful Azom
পদ্মাসেতু রেল প্রকল্পে স্থানীয়দের প্রতারণা ধরলো দুদক
সেবা ডেস্ক: পদ্মাসেতু রেল প্রকল্পে সরকারি অর্থ লোপাটে অভিনব প্রতারণার ফাঁদ পাতছে স্থানীয় বাসিন্দারা। এসব প্রতারণা ঠেকিয়ে সরকারি অর্থের অপচয় রোধ করতে সরাসরি অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ মে) মাদারীপুরের শিবচরে এ অভিযান চালায় দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম।

দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে জানান, ভূমি অধিগ্রহণের মূল্য বেশি দেখানোর উদ্দেশে মাদারীপুরের শিবচরে পদ্মাসেতু রেল প্রকল্প এলাকায় ফসলি জমিতে অবৈধ ঘরবাড়ি ও দোকানপাট গড়ে ওঠার অভিযোগ খতিয়ে দেখে দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম।

দুদক টিম উপজেলা প্রশাসনের সমন্বয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। টিম দেখে, ভূমি অধিগ্রহণের অর্থ অধিক হারে আদায়ের প্রত্যাশায় ওই এলাকায় বেশকিছু টিনশেড স্থাপনা গড়ে উঠেছে। ভবনগুলো দেখতেও হাস্যকর। গাছের ক্ষতিপূরণ আদায়ে নার্সারির মতো ঘন করে গাছ লাগানো হয়েছে।

তড়িঘড়ি করে নির্মাণ করা ভবনের ফলে কেউ যেন সরকারি অর্থের অপচয় না করতে পারে তা নিশ্চিত করার জন্য ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, মাদারীপুরকে দুদক টিমের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

এদিকে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), এনওসিএস, জুরাইনে নানাবিধ অনিয়ম উদঘাটন করেছে দুদক।

দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ আসে, বৈদ্যুতিক মিটার সংযোগ, নবায়ন ও অন্যান্য সেবা প্রদানে গ্রাহকদের কাছ থেকে দালাল দ্বারা অর্থ গ্রহণ করা হচ্ছে এবং এ কাজে সহায়তা করছে ডিপিডিসির মিটার রিডাররা ও কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান কার্যালয়ের একটি টিম আজ সরেজমিন অভিযান পরিচালনা করে।

দুদক টিম ওই দফতরে আসা বিভিন্ন আবেদনের নথি খতিয়ে দেখে এবং নথিতে লিপিবদ্ধ মোবাইল নম্বরের সঙ্গে গ্রাহকের নামের অমিল পায়। আবেদনগুলো দালালদের মাধ্যমে উপস্থাপিত হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। আবু সাঈদ নামে একজন মিটার রিডারের সঙ্গে দালালের যোগসাজশের প্রমাণ পায় দুদক টিম এবং তাকে বরখাস্ত করার জন্য নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন ফকিরকে সুপারিশ প্রদান করে।

নির্বাহী প্রকৌশলী দুদক টিমের উদঘাটিত সব অনিয়মের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে টিমকে অবহিত করার আশ্বস্ত করে। এছাড়াও দুদক টিম দীর্ঘদিন ধরে বিভিন্ন বকেয়া বিলের নথি সংগ্রহ করে। সব তথ্যাবলী সংগ্রহ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হবে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান