
সেবা ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে নালিতাবাড়ী উপজেলার গরিব অসহায় নারীদের শাড়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণের উদ্দেশ্যে নির্বাচনী এলাকায় ফের বাসে চড়ে এসেছেন স্থানীয় সাংসদ বেগম মতিয়া চৌধুরী।
আজ রাত ২টায় নিলয় পরিবহনে করে তিনি মহাখালী থেকে নকলায় এসে পৌঁছান।
আজ (শনিবার) বেগম মতিয়া চৌধুরী নালিতাবাড়ীর রূপনারায়নকুড়া ইউনিয়নের গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মরিচপুরান ইউনিয়নের মরিচপুরান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে উপজেলার গরিব অসহায় নারীদের শাড়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করবেন।
নকলার একটি বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে গত ২৯ মার্চ সাবেক এ কৃষিমন্ত্রী ব্যাক্তিগত গাড়ী বাদ দিয়ে সাধারণ মানুষের সাথে বাসে চড়ে নকলায় আসেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।