মেলান্দহে নিখোঁজ রোকেয়ার বাড়িতে শোকের মাতম

S M Ashraful Azom
0
মেলান্দহে নিখোঁজ রোকেয়ার বাড়িতে শোকের মাতম
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহের নিখোঁজ রোকেয়া খাতুনে (১৯)’র বাড়িতে চলছে শোকের মাতম। শোকাহত পিতা-মাতা পাগল প্রায়। মেয়ের সন্ধানে ছুটাছুটি করছেন তারা। অপরিচিত লোক দেখলেই ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন অপলক দৃষ্টিতে। সন্তানহারা মাত-বাবার করুণ আর্তি ও ক্রমাগত কান্নাকাটিতে বাতাস ভারি করে চলেছে।

উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের আ: কাদেরের মেয়ে রোকেয়া। ২০১৭ সালের ১৫ ডিসেম্বর বিয়ে হয়; নাংলা ইউনিয়নের গোবিন্দপুর নাংলা গ্রামের রবিউল ইসলামের ছেলে বাবু (২৩)’র সাথে।

বিয়ের আগে থেকেই শ^শুর রবিউল ইসলাম স্বপরিবারে ঢাকা বসুন্ধরা তালতলী বস্তিতে থাকতো। বস্তিতে শ^শুর রবিউল ইসলাম শ্রমিক সর্দার ওরফে জুলুম সর্দার হিসেবে পরিচিতি আছে। বিয়ের পর রোকেয়া গোবিন্দপুর নাংলা গ্রামে কিছুদিন ঘরসংসার করেছে।

স্বামী-শ^শুর যৌতুকের ৭০ হাজার টাকা নেয়ার পর রোকেয়াকে নিয়ে পাড়ি জমান ঢাকার তালতলী বস্তিতে। এরপর থেকে রোকেয়ার সাথে স্বজনদের যোগাযোগ নেই। রোকেয়ার মা ময়না খাতুন (৪৫) কান্নাজড়িত কণ্ঠে বলেন-একদিন মেয়ে ফোনে কান্না কাটি করে বলেছে মা-আমাকে আর পাবে না। এ কথা বলার পরই রোকেয়ার স্বামী-শ^শুর ফোন কেড়ে নিয়ে আমাকে শান্তনা দিয়েছেন। তারপর থেকেই রোকেয়ার শ^শুর-স্বামীকে ফোন করেও পাওয়া যায় নাই।

পিতা আ: কাদের (৫০) জানান-মেয়ে রোকেয়ার খোঁজে আমরা ঢাকার বসুন্ধরা তালতলী বস্তিতে যাই। সেখানে রোকেয়ার স্বামী-শশুরকে পেলেও আমার মেয়েকে পাই নি। মেয়ে রোকেয়ার কথা জানতে চাইলে উল্টাপাল্টা কথা বলছেন। বস্তির লোকেরা বলেছেন-রোকেয়ার স্বামী এখন বাবা খায়। বাবা কী ধরণের খাদ্য তাও জানি না। পরে জানতে পারি এটি খেলে নেশা হয়। আমার বিশ্বাস নেশার কারণে কিংবা অন্য উদ্দেশ্যে আমার মেয়ে রোকয়োকে হত্যা অথবা গুম করেছে।

রোকেয়া নিখোঁজের ঘটনায় ১৩ মার্চ পিতা আ: কাদের বাদি হয়ে জামালপুর কোর্টে মামলা দায়ের কোর্টে মামলা (নং-৫৭(১)/২০১৯) দায়ের করে করেছেন। মামলার প্রেক্ষিতে মেলান্দহ থানার ওসিকে তদন্তের নির্দেশ প্রদান করেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাসান আলী জানান-ঘটনার তদন্ত করেছি। নিখোঁজ রোকেয়ার স্বামী বাবু এবং তার পিতা-মাতা এলাকায় নেই। এ বিষয়ে দ্রুত প্রতিবেদন দেয়া হবে।


⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top