সুন্দরী পোলিং অফিসার দেখে ভোটারের বেশি

S M Ashraful Azom
0
সুন্দরী পোলিং অফিসার দেখে ভোটারের বেশি
সেবা ডেস্ক: উপরের ছবির মহিলাটি বলিউডের কোনো নায়িকা নন। লক্ষ্ণৌয়ের নারী পোলিং অফিসার। যার হলুদ শিফন পরা এই অফিসারের ছবি সামনে আসতেই শোরগোল পড়ে যায় ভারতে। লোকসভার ষষ্ঠধাপের নির্বাচনে যে বুথের দায়িত্বে ছিলেন তিনি সেখানে সারাদিনই ছিল ভোটারদের ভিড়। ভোটও পড়েছে বেশি।


এই সুন্দরীর পোলিং অফিসারের নাম রীনা দ্বিবেদী। তাকে দেখে বোঝার উপায় নেই যে এই মহিলার ১৩ বছরের মেয়ে রয়েছে।

এদিকে, ভোট শেষে কেন্দ্রে কেমন ভোট পড়েছে এমন প্রশ্নের জবাবে রীনা বলেন, দিনশেষে ৭০ শতাংশ ভোট পড়ে তার বুথে। মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে এএনআই।



সাধারণত পোলিং বুথে এমন সুন্দরী অফিসারের দেখা মেলা কল্পনাতীত। সেখানে তিনি তো একেবারে নায়িকা অবতারে হাজির! ভোটকেন্দ্রে ভোটের চেয়ে তার দিকেই নজর ছিল ভোটারদের।

কোনো এক রুপমুগ্ধ ভোটারই হয়তো সোশ্যাল মিডিয়ায় ছাড়ে তার হলুদ শাড়িতে ভোটকেন্দ্র আসার এ দৃশ্য। পরের ঘটনা আর বলার অপেক্ষা রাখে না। ছবি ভাইরাল হতেই একের পর এক তথ্য উঠে এলো রীনা দ্বিবেদীর সম্বন্ধে।

জানা গেছে, ছবি তুলতে খুব ভালবাসেন তিনি। অফিসেও তিনি বেশ পরিপাটি হয়েই যান। নিজেই জানিয়েছেন যে ভোজপুরি ছবিতে নায়িকার চরিত্রের জন্য প্রস্তাব পেয়েছিলেন । কিন্তু সে পথে হাঁটেননি তিনি।



তবে বলিউডে সুযোগ পেলে তিনি কাজ করবেন, জানিয়েছেন রীনা। সোশ্যাল মিডিয়ায় আপাতত ফলোয়ারের সংখ্যা বেড়েছে।

ছোট থেকেই নিজেকে নিয়ে বেশ ব্যস্ত থাকেন রীনা। সাজতে ভালোবাসেন। কোন পরিস্থিতিতে কেমন হবে তার সাজ পোশাক, সেই নিয়ে খুবই সতর্ক থাকেন এই সরকারি অফিসার। যিনি এক সময় নায়িকা হওয়ার সুযোগ হাতছাড়া করেছিলেন, তিনিই আজ সোশ্যাল মিডিয়ার দৌলতে স্টারের তকমা পাচ্ছেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top