আগামীকাল থেকে অফিস করবেন ওবায়দুল কাদের

S M Ashraful Azom
আগামীকাল থেকে অফিস করবেন ওবায়দুল কাদের
সেবা ডেস্ক: আগামীকাল থেকে অফিসের কাজ শুরু করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিন সকাল ১০টায় তিনি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কার্যালয়ে যাবেন।
শুক্রবার মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় কর্মসূচিতে অংশ নেন ওবায়দুল কাদের। নেতাদের সঙ্গে নিয়ে দলীয় প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

এদিকে দলের চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফেরা উপলক্ষে বৃহস্পতিবারের মতো শুক্রবারও নেতাকর্মীরা কুশল বিনিময় করতে ভিড় করেন তার বাসায়।

দুপুরে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন আওয়ামী লীগের নির্বাহী সংসদের সদস্য এবিএম রিয়াজুল কবীর কাওছার। রাতে দলের সভাপতি মণ্ডলীর সভাপতি সদস্য মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের নেতারা দেখা করেছেন। এরপর তাকে দেখতে যান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী।

গেল ৩ মার্চ হার্ট অ্যাটাকের পর ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৪ মে মুমূর্ষু অবস্থায় ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেয়া হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। ৫ এপ্রিল তিনি হাসপাতাল ছাড়লেও সেখানে একটি ভাড়া বাসায় ওঠেন। সেখানে থেকে তিনি ফলোআপ চিকিৎসায় ছিলেন। বুধবার দেশে ফেরেন তিনি।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান