ধুনটে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

S M Ashraful Azom
0
ধুনটে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় অনামিকা আকতার রেমি (২২) নামে এক পোশাক কারখানার শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অনামিকা আকতার রেমি উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের আব্দুল হামিদ ফকিরের মেয়ে। রোববার সকাল ১০টার দিকে ধুনট থানা থেকে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনামিকা আকতার মা-বাবার অমতে প্রায় ৪ বছর ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতো। বাবা তাকে ঢাকা থেকে বাড়ি ফিরে আনার জন্য নানা কৌশল অবলম্বন করে। এক পর্যায়ে ১০ দিন আগে পোশাক কারখানা থেকে ছুটি নিয়ে বাবার বাড়িতে আসে অনামিকা আকতার। পোশাক কারখানায় চাকুরির বিষয় নিয়ে মা-বাবার সাথে তার ঝগড়া বিবাদ হয়।

এ অবস্থায় শনিবার সন্ধ্যার দিকে বাবার বাড়ির একটি ঘরের ভেতর তীরের সাথে অনামিকা আকতারের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্বজনরা। সংবাদ পেয়ে থানা পুলিশ শনিবার মধ্যরাতের দিকে অনামিকার মৃতদেহ উদ্ধার করে।

নিহত অনামিকার বাবা আব্দুল হামিদ বলেন, মেয়েটি ছোট বেলা থেকেই অবাধ্য ছিল। পোশাক কারখানায় কাজ করতে তাকে অনেক বার নিষেধ করা হয়েছে। তারপরও কাজ ছাড়তে রাজি ছিল না। এ সব বিষয় নিয়ে শাসন করায় অভিমানী মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাবিক মৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করে অনামিকার মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


⇘সংবাদদাতা: রফিকুল আলম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top