বাথরুম থেকে উদ্ধার সেই নবজাতক এখন ছোটমণি নিবাসে

S M Ashraful Azom
0
বাথরুম থেকে উদ্ধার সেই নবজাতক এখন ছোটমণি নিবাসে
সেবা ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শিশু হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার সেই নবজাতকটির (মেয়ে) ঠিকানা হলো আজিমপুরে সমাজসেবা অধিদফতরের ‘ছোটমণি নিবাসে’।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরের ওই নিবাসের কর্মকর্তাদের কাছে তাকে তুলে দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে আজিমপুরে নিয়ে যাওয়া হয়। ওই নবজাতকটির নাম রাখা হয়েছে ‘গহীন’।

এর আগে, মঙ্গলবার (১৪ মে) দুপুরে শিশু হাসপাতালের একটি বাথরুম থেকে নবজাতকটি উদ্ধার হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি  জানান, শিশুটি অসুস্থ থাকায় তাকে ছোটমণি নিবাসের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কোনো একটি শিশুকে পাওয়া গেলে তাদের চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলা হয়। পরে আজিমপুরের ছোটমণি নিবাসে স্থানান্তর করা হয়। সেখান থেকে শিশুদের দত্তক নিতে আগ্রহী দম্পতিরা পারিবারিক আদালতে মামলা করেন। কোনো শিশুকে দত্তক নিতে একাধিক আবেদন জমা পরার পর আদালত তাদের সার্বিক অবস্থা বিবেচনা করে দম্পতি নির্বাচন করেন।

শিশু ‘গহীন’র ব্যাপারেও একই নিয়ম অনুসরণ করা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top