সানন্দবাড়ীতে আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল

S M Ashraful Azom
0
সানন্দবাড়ীতে আওয়ামী লীগের দোয়া ও  ইফতার মাহফিল
সেবা ডেস্ক: গতকাল ২১ মে মঙ্গলবার পবিত্র রমজান উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ডিগ্রি কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চর আমখাওয়া, ডাংধরা, পাররামরামপুর ও হাতীভাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছা সেবকলীগ এ ইফতার মাহফিলের আয়োজন করে।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরনবী অপু, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুরুল ইসলাম প্রমুখ অংশ নেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন।

ইফতারের আগে সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এবং আওয়ামী লীগ ও অঙ্গদলের নেতাকর্মীরা বিশেষ মোনাজাতে অংশ নেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top