বগুড়ায় ভাইয়ের লাঠির আঘাতে বোন নিহত

S M Ashraful Azom
0
বগুড়ায় ভাইয়ের লাঠির আঘাতে বোন নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় মাত্র দুই শতক জমি নিয়ে বিরোধে নাসিমা বেগম নামে এক নারীকে লাঠির আঘাতে হত্যা করেছে তারই খালাতো ভাই। এ ঘটনায় পুলিশ খালাতো ভাই রাজু তার স্ত্রী, মা ও বোনকে আটক করেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা একই গ্রামের দিনমজুর জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।

জানা গেছে, পৈত্রিক সূত্রে পাওয়া বাড়ির দুই শতাংশ জায়গা নিয়ে নাসিমা ও তার বোন আঞ্জুয়ার মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। মঙ্গলবার দুপুরে আবারও নাসিমা ও আঞ্জুয়ারার মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এ সময় আঞ্জুয়ারার ছেলে রাজু লাঠি দিয়ে নাসিমার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই নাসিমা মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

পুলিশ রাজু, তার স্ত্রী সানজিদা, ছোট বোন খালেদা এবং মা আঞ্জুয়ারাকে আটক করে থানায় নিয়ে আসে।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, তুচ্ছ ঘটনায় রাজুর লাঠির আঘাতে নাসিমা মারা যায়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top