ইসলামপুরে বোরো চাল ধান গম সংগ্রহ অভিযান শুরু

S M Ashraful Azom
ইসলামপুরে বোরো চাল ধান গম সংগ্রহ অভিযান শুরু
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরে ইসলামপুর চলতি বোরো মওসুমের ধান-চাল-গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শনিবার ইসলামপুর খাদ্য গুদামে ধান-চাল-গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.জামান আব্দুল নাসের বাবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চাল সংগ্রহ অভিযানের উদ্ধোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম,উপজেলা খাদ্য কর্মকর্তা সোহানা বিলকিস, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান,ইসলামপুর চাল কল মালিক সমিতি সভাপতি আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক  মনির হুসাইন  উপস্থিত ছিলেন।

অফিসসুত্রে জানাযায়, চলতি মওসুমে ৩০৪৬ মেট্রিক টন চাল, ৪৯৮ মেট্রিক টন ধান, ১২২ মেট্রিন টন গম ও আতপ ৬০৭ মেট্রিক টন ক্রয় করা হবে । কেজি প্রতি চাল ৩৬ টাকা,গম কেজি প্রতি ২৮,আতপ কেজি প্রতি ৩৫ ও প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ ধরে সংগ্রহ করা হবে।


⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান