সারাদেশে ২৮২৭ জন ডিলারের মাধ্যমে পণ্য দিচ্ছে টিসিবি

S M Ashraful Azom
সারাদেশে ২ হাজার ৮২৭ ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য দিচ্ছে টিসিবি
সেবা ডেস্ক: গত ২২ এপ্রিল থেকে সারাদেশে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় সেবা শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বরাবরের মতো এবারও রমজান উপলক্ষে টিসিবি সারা দেশে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিচ্ছে। যা থেকে উপকৃত হচ্ছে দেশের সাধারণ মানুষ।

টিসিবির মুখ্য কর্মকর্তা (বাণিজ্য) এম শিহাবুর রহমান বলেছেন, পবিত্র রমজান উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে খুচরা বাজারের চেয়ে কমমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হচ্ছে।

জানা গেছে, ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কর্মসূচির অধীনে প্রায় আড়াই হাজার টন ভোজ্য তেল, দুই হাজার টন চিনি, প্রায় এগার’শ টন মসুর ডাল, পনের’শ টন ছোলা এবং এক হাজার টন খেজুর বিক্রয় করা হবে। সারা দেশে ট্রাকে করে ১৮৭ টি স্পটে, রাজধানীতে ৩৫টি স্পটে, চট্টগ্রামে ১০টি স্পটে, প্রতিটি বিভাগে ৫টি করে এবং প্রতিটি জেলায় ১টি করে স্পটে মোট ২ হাজার ৮২৭ জন ডিলার ট্রাকে করে এই পণ্য বিক্রয় করবে।

কর্মকর্তারা বলছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে বা নিম্ন আয়ের লোকদের কোনো কষ্ট না হয় এ জন্য টিসিবি রমজান শুরুর আগেই খোলাবাজারে ন্যায্যমূল্যে এ সব পণ্য বিক্রয় শুরু করছে।

বিগত বছরের তুলনায় ভোক্তাদের জন্য কম দরে এ বছর প্রতি কেজি চিনি ৪৭ টাকা, মসুর ডাল ৪৪ টাকা এবং সয়াবিন তেল ৮৫ টাকা, ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৩৫টাকা দরে বিক্রি হচ্ছে। টিসিবি’র ট্রাক থেকে প্রতিদিন চিনি চার’শ কেজি, মসুর ডাল তিন’শ কেজি, ছোলা তিন’শ কেজি, খেজুর ৩০ কেজি, তেল পাঁচ’শ লিটার বিক্রি করা হচ্ছে। একজন ভোক্তা সর্বোচ্চ ৪ কেজি করে চিনি ও মসুর, ছোলা, ডাল, তেল ০৫ লিটার এবং খেজুর ০১ কেজি করে নিতে পারছে।

রমজানের আগে থেকে শুরু হওয়া এ কার্যক্রম থেকে পণ্য কিনে উপকৃত হচ্ছেন দেশের মানুষ। সরকারি সূত্রে বলছে, রমজানের শেষ দিন পর্যন্ত টিসিবি’র পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় করা হবে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান