বাংলাদেশি সেনা প্রতিনিধির সঙ্গে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডারের সাক্ষাৎ

S M Ashraful Azom
বাংলাদেশি সেনা প্রতিনিধির সঙ্গে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডারের সাক্ষাৎ
সেবা ডেস্ক:  প্রতিবেশি দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এম এম নারাভানে।
বৃহস্পতিবার দু’দিনের আসাম সফরের শেষ দিন তিনি মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নেতৃত্বাধীন চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে কলকাতার ফোর্ট উইলিয়ামে সাক্ষাৎ করেন।-খবর টাইমস অব ইন্ডিয়া

চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলটি সোমবার থেকে শুক্রবার পাচঁ দিনের সফরে ফোর্ট উইলিয়ামে আসে। দুই প্রতিবেশী দেশের সেনাবাহিনীর মধ্যে সৌহার্দতা ও বোঝাপড়া বাড়ানোর জন্যই এই সফরের আয়োজন করা হয়েছে।

এই সফর প্রসঙ্গে এক সেনা কর্মকর্তা বলেন, এই সফরটি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহায়তা ও বোঝাপড়ার সম্পর্ককে বৃদ্ধি করতে সহায়তা করবে।

বাংলাদেশের প্রতিনিধি দলটি ভারতীয় সেনাবাহিনীর সর্ববৃহৎ কমান্ড পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফ জেনারেল আর পি কালিতা’র সঙ্গেও সাক্ষাৎ করেছে।

পরে তারা পানাগর মিলিট্যারি স্টেশনসহ ও কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের জোঁড়া সাকোর বাড়িসহ স্থানীয় বেশ কয়েকটি পর্যটন স্থানও ঘুরে দেখে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান