বেলকুচিতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

S M Ashraful Azom
বেলকুচিতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ১২পিস ইয়াবা সহ সাইফুল ইসলাম ছোটকা (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে মুকুন্দগাঁতী বাজার সংলগ্ন মর্ডান লাইব্রেরীর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাইফুল ইসলাম ছোটন উপজেলার চর দেলুয়া মধ্য পাড়া গ্রামের মৃত ইজ্জল আলী শেখের ছেলে। আটক করার সময় পুলিশ তার শরীর তল্লাশী করে  ১২পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দগাঁতী বাজার থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান