ধুনটে আ’লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

S M Ashraful Azom
ধুনটে আ’লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
রফিকুল আলম, ধুনট  প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা: মকবুল হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু।

ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরীয়ার আরিফ ওপেল, সদস্য এ্যাড: আল মাহমুদ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহসভাপতি রেজাউল করিম, আহসান হাবিব, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের আহŸায়ক আশিকুর রশিদ হেলাল, যুগ্ম আহŸায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, আল আমিন তরফদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান