এ জন্মে আর দেখা হলো না: বিদিশা এরশাদ

S M Ashraful Azom
এ জন্মে আর দেখা হলো না: বিদিশা এরশাদ
সেবা ডেস্ক: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে তিনি এ স্ট্যাটাস দেন। এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন বিদিশা।

বিদিশা এরশাদ ফেসবুক পোস্টে লিখেন, ‘এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরীফ আসলাম আর তুমিও চলে গেলে। এতো কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়া তে যেখানে থাকবেনা কোনো রাজনীতি।’

একই সময়ে বিদিশা এরশাদ ফেসবুকের প্রোফাইল ছবি পরিবর্তন করেন। এতোদিন বিদিশার ফেসবুক প্রোফাইলে এরশাদ ও তাদের ছেলে এরিকের ছবি ছিল। সেই ছবি সরিয়ে বিদিশার শোকের কালো ব্যাজের ছবি দিয়েছেন।

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদ রোববার সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৪ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান