
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ১৭-২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল বুধবার দুপুর ১২ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সময় মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল সাত দিন ব্যাপি মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের নিয়ে আলোচনা করেন।
একই সঙ্গে তিনি বকশীগঞ্জ উপজেলায় মাছের ঘাটতি পূরণ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আগামিতে মৎস্য খাতকে আরো সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে মাছ চাষের আগ্রহ সৃষ্টি করতে খামারি তৈরি করা ও পুকুর মালিকদের মাছ চাষে উদ্বুদ্ধ করা হবে বলেও তিনি জানান।
মতবিনিময়কালে বকশীগঞ্জের সকল কমরত সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।