বেলকুচিতে নদী ভাঙন ৩৮ পরিবারের মাঝে খাবার বিতরণ

S M Ashraful Azom
0
বেলকুচিতে নদী ভাঙন ৩৮ পরিবারের মাঝে খাবার বিতরণ
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বড়ধুল ইউনিয়নে যমুনা নদীতে ভাঙ্গন কবলিত এলাকায় ৩৮ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের ব্যাবস্থাপনায় ও দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের তত্বাবধানে, অডিটোরিয়াম থেকে যমুনা নদীতে ভাঙ্গনে ক্ষতিগস্ত ৩৮ পরিবারের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।

গত এক সপ্তাহ পূর্বে উপজেলার বড়ধুল ইউনিয়নের চরবেল গ্রামের নদী ভাঙ্গনে ৩৮ টি বাড়ী ভেঙ্গে যায়। উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান ভাঙ্গন কবলীত বাড়ীগুলো পরিদর্শন করে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান, প্রকল্প বাস্তবান কর্মকর্তা জাকির হোসেন। এসময় তারা বলেন, বন্যা মোকাবেলায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে।

উপজেলা দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের তত্বাবধানে প্রধানমন্ত্রীর উপহার ত্রান সামগ্রীতে ১ কেজি মিনিকেট চাল, ২কেজি চিড়া, ১কেজি চিনি, ১লিটার তৈল, ১কেজি মুসুরের ডাল, ১কেজি লবন ও ৫শগ্রাম নুডলুস রয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top