
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মাদ বলেছেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাছিনার নেতৃত্বে দেশ এখন দুর্বার গতিতে এগিয়ে চলছে।
আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে সকলে মিলে কাজ করতে হবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের এক সাথে কাজ করতে হবে।
তিনি আরও বলেন সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমাদের আগামী প্রজন্মকে সঠিক ভাবে গড়ে তুলতে হবে। কেননা তারাই আগামীদিনের ভবিষ্যৎ কর্ণধার। তাদের হাতেই একদিন এই দেশ পরিচালিত হবে। তাই আসুন আমরা সবাই একসাথে কাজ করি সুন্দর সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ি।
তিনি এসব কথা মঙ্গলবার বিকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত, প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় বলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র বেগম আশানূর বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম , প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান গাজী ফজলুল হক ভাষাণী, বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা মাহবুব হোসেন সহ আরও অনেকে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।