
সেবা ডেস্ক: গ্রাম-গঞ্জের একটি অন্ধবিশ্বাসকে পূজি করে, গ্রাম্য প্রবাদটি এমন, 'ইটভাটা কিংবা কোন দালান ও সেতু নির্মাণ কাজের সূচনায় মানুষের রক্ত দিলে নির্মাণকাজ সঠিকভাবে সম্পন্ন হয়।' আর সেটিকেই পদ্মা সেতুর সাথে সম্পর্কিত করে ভয়াবহ গুজব ছড়ানো হচ্ছে।
আজ ৯ জুলাই মঙ্গলবার পদ্মা সেতু নির্মানকারীর প্রকল্প পরিচালক কর্তৃক একটি নোটিশের মাধ্যমে জানিয়েছেন যে, পদ্মা সেতু নির্মান কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বলে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালাচ্ছে তা প্রকল্প কর্তৃপক্ষের নজরে এসেছে। এটি একটি গুজব। এর কোন সত্যতা নেই। এমন অপপ্রচার আইনত দন্ডনীয় অপরাধ। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে প্রকল্প পরিচালক অনুরোধ জানিয়েছেন।
বর্ণিত গুজ হিসেবে চিহ্নিত করে দেশবাসীকে অবহিত করতে গণমাধ্যমে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, পদ্মা সেতুর নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মূল সেতুর ২৯৪ টি পাইলের মধ্যে ২৯২টি শেষ হয়েছে, যা এখন দৃশ্যমান।
৩০ শে জুন ২০১৯ পর্যন্ত মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮১.০০%, নদীশাসন কাজের অগ্রগতি ৫৯.০০% এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭১.০০%।
প্রকল্প পরিচালকের নোটিশ নিচে দেওয়া হলো:

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।