রৌমারীতে জিঞ্জিরাম নদী থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

S M Ashraful Azom
0
রৌমারীতে জিঞ্জিরাম নদী থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর জিঞ্জিরাম নদী থেকে বাবু মিয়া (২৯) নামে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। নিহত বাবু মিয়া উপজেলার রতনপুর গ্রামের মৃত্যু-সৈয়দজামানের ছেলে। নিহত বাবু মিয়া ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন, ৬মাস হয় সে বাড়ী এসেছে।

গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে রতনপুর জিঞ্জিরাম নদীতে মাঝিরা মাছ ধরা জাল দিয়ে মাছধরার সময় জালে ঝড়িয়ে গলাকাটা, খতবিক্ষত অবস্থায় বাবুর লাশ জালে ওঠে আসে । লাশ দেখে এলাকাবাসী রৌমারী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দেলোওয়ার হাসান ইনাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিঞ্জিরাম নদী থেকে মাথায় কোপানো, গলাকাটা, পেটের ভূড়ি বের হওয়া, পুরুষ লিঙ্গকাটাসহ শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্নত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। মামালার প্রস্ততি চলছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top