ভ্রমণ বাতিল করে রাতেই দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী

S M Ashraful Azom
Health Minister returned home after canceling the trip
সেবা ডেস্ক:  ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু এখন মহামারী আকার ধারণ করেছে। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটিও সরকার বাতিল করেছে। অথচ দেশে নেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সপরিবারে মালয়েশিয়া সফরে গেছেন মন্ত্রী। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র সমালোচনার মধ্যে আজ রাতেই দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সফর সংক্ষিপ্ত করে রাতে দেশে ফিরবেন তিনি।

বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মন্ত্রী আজ রাতে দেশে ফিরবেন। বৃহস্পতিবার দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিং করবেন। সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জানাতেই মন্ত্রীর এই সংবাদ ব্রিফিং।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান