দুদকের তলবে সাড়া দেননি নূর আলী

S M Ashraful Azom
দুদকের তলবে সাড়া দেননি নূর আলী
সেবা ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদে হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেছেন বোরাক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী। চুক্তিভঙ্গ করে ৩০ তলা ভবন নির্মাণের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে তলব করা হয়েছিল।

বুধবার সকাল ১০টায় দুদকে হাজির হওয়ার কথা ছিল তার। বনানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মার্কেটের ১৪ তলা ভবন নির্মাণের চুক্তিভঙ্গ করে ৩০ তলা ভবন নির্মাণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক এসএম আখতার হামিদ ভূঁইয়া গত ২২ জুলাই নূর আলীকে দুদকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিলেন। আজ তার আদালতে হাজির হওয়ার কথা ছিল।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান