ধরা পড়ল ২৫ কেজি ওজনের ১১ ফুট লম্বা কিং কোবরা

S M Ashraful Azom
ধরা পড়ল ২৫ কেজি ওজনের ১১ ফুট লম্বা কিং কোবরা
সেবা ডেস্ক: ১১ ফুট লম্বা ২৫ কেজি ওজনের একটি কিং কোবরা(শঙ্খচূড়া) সাপ ধরা পড়েছে গ্রামের একটি জঙ্গল থেকে। সাপটি ধরেছে স্নেক হেল্পলাইন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

মঙ্গলবার ভারতের উড়িষ্যার মালকানগিরির একটি গ্রামের জঙ্গল থেকে সাপটি ধরে ওই প্রতিষ্ঠানের সদস্যরা ।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই উদ্ধারকৃত সাপটিসহ স্নেক হেল্পলাইনের সদস্যদের কয়েকটি ছবি টুইট করেছে। উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে মাঝে মাঝেই এমন বিষধর কিং কোবরা ধরার খবর পাওয়া যায়।

শঙ্খচূড় হলো পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ। এই সাপের দৈর্ঘ্য সর্বোচ্চ সাড়ে ১৮ ফুট পর্যন্ত হতে পারে। শঙ্খচূড় মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন বনাঞ্চলজুড়ে দেখা যায়। মজার ব্যাপার হলো- সাপটির ইংরেজি নাম ‘কোবরা’ শব্দটি থাকলেও এটি গোখরা সাপ নয়। শঙ্খচূড় সম্পূর্ণ আলাদা প্রজাতির একটি সাপ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান