শিক্ষকের উপস্থিতি নিশ্চিত করতে ক্লাসে তুলতে হবে সেলফি

S M Ashraful Azom
শিক্ষকের উপস্থিতি নিশ্চিত করতে ক্লাসে তুলতে হবে সেলফি
সেবা ডেস্ক: বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে ছাত্রদের নিয়ে ক্লাসের সামনে দাড়িয়ে তুলতে হবে সেলফি। ভারতের উত্তর প্রদেশের বরবাঙ্কি জেলার সরকারি স্কুলের শিক্ষকদের এমনই নির্দেশ জারি হয়েছে জেলার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উত্তরপ্রদেশের বরবাঙ্কি জেলার সব সরকারি স্কুলের শিক্ষকদের উপস্থিতির হারে নজর রাখতে এমন পদক্ষেপ নিতে চলেছে জেলা প্রশাসন। তারা যে স্কুলে এসেছেন সে বিষয়ে জানানোর জন্যই এমনটা করতে হবে।  প্রতিদিন সকাল ৮টার আগে এসে ক্লাসের সামনে সেলফি তুলতে হবে শিক্ষদের। ওই সেলফি প্রতিদিন আপলোড করতে হবে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ওয়েব পেজে।

জেলার শিক্ষা কর্মকর্তার দেয়া বিবরণ অনুযায়ী, যেসব শিক্ষকরা ওই নির্দিষ্ট করে দেয়া সময়ের মধ্যে সেলফি তুলতে পারবেন না তাদের বেতন থেকে কেটে নেয়া হবে একদিনের জন্য বরাদ্দ টাকা।

উত্তরপ্রদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ভি পি সিং এক বিবৃতিতে জানিয়েছেন, ওই সেলফিগুলো নিরীক্ষণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে পাঠানো হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান