নষ্ট বাল্ব জ্বালাতে গিয়ে বিদ্যুত পৃষ্টে প্রাণ গেল তাঁত শ্রমিকের

S M Ashraful Azom
নষ্ট বাল্ব জ্বালাতে গিয়ে বিদ্যুত পৃষ্টে প্রাণ গেল তাঁত শ্রমিকের
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে নষ্ট হওয়া বাল্ব জ্বালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেলো মোহাম্মদ আলী (১৮) নামের এক তাঁত শ্রমিকের।

শনিবার (১৩ জুলাই) বেলা আড়াইটার দিকে বেলকুচি সদর ইউনিয়নের সাহাপুর এলাকায় সরকারি হাস প্রজনন কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী উপজেলার সদর ইউনিয়নের দেলুয়ার চর এলাকার মন্টু মিয়ার ছেলে।

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ সুলতান এ তথ্য নিশ্চিত করে জানান, সরকারি হাস প্রজনন কেন্দ্রের ভেতরে বৈদ্যুতিক খুঁটির একটি বাল্ব নষ্ট ছিল। অজ্ঞাত কোন এক ব্যক্তি মোহাম্মদ আলীকে ডেকে বাল্বটি ঠিক করতে খুঁটিতে তুলে দেয়। এক পর্যায়ে মোহাম্মদ আলী বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে অজ্ঞাত ওই ব্যক্তি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ।

উপ-পরিদর্শক আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান