বকশীগঞ্জে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

S M Ashraful Azom
বকশীগঞ্জে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

কযেকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বন্যার বকশীগঞ্জ উপজেলায় সাধুর পাড়া ইউনিয়ন ও মেরুরচর ইউনিয়ন বন্যায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। অপরদিকে পাহাড়ি ঢলের কারণে ধানুয়া কামালপুর ইউনিয়নের ৫ টি গ্রাম প্লাবিত হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, বন্যায় তার ইউনিয়নের মদনের চর, শেখ পাড়া, চরকামালের বার্তী, কতুবের চর , চর গাজীরপাড়া, উত্তর আচ্চা কান্দি , কামালের বার্তী , বিলেরপাড়, আইরমারী গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে মানুষের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় বালুগাও দশানী নদীর উপর ব্রিজের নিচ থেকে চর কামালের বার্তী কাঁচা রাস্তাটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।

মেরুরচর ইউনিয়নের মাদারের চর, ঘুঘরা কান্দি,মাইছানিরচর, ভাটি কলকিহারা, উজান কলকিহারা, পূর্ব কলকিহারা, ফকির পাড়া, ফারাজিপাড়া গ্রামেও পানিতে ছয়লাভ হয়েছে। এসব গ্রামের মানুষ পানি হয়ে পড়েছে। পানি বন্দি হওয়ায় মানুষের মধ্যে দুর্ভোগ শুরু হয়েছে। বিশেষ বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।

অপরদিকে ধানুুয়া কামালপুর ইউনিয়নে গারো পাহাড়ের সোমনাথ পাড়া, সাতানি পাড়া, বালিঝুড়ি, কনে কান্দা ও লাউচাপড়া গ্রাম প্লাবিত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান জানান, বন্যার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একই সাথে ত্রাণের চাহিদাও পাঠানো হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান