আমার স্বামীর আত্মা শান্তি পেয়েছে, আমি অনেক খুশি: মিন্নি

S M Ashraful Azom
আমার স্বামীর আত্মা শান্তি পেয়েছে, আমি অনেক খুশি মিন্নি
সেবা ডেস্ক: বরগুনায় সরকারী কলেজ গেইটে প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যার প্রধান আসামি নয়ন বন্ড গতকাল মঙ্গলবার ভোর রাতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মারা গেছেন। নয়ন বন্ডের মৃত্যুতে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি খুশি হয়েছেন বলে জানিয়েছেন।
মিন্নি বলেন, নিরাপদ ও স্বস্তি অনুভব করছি। বাকি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদের যেনো ফাঁসি হয়।

রিফাতের স্ত্রী মিন্নি আরো বলেন, এ ঘটনা শোনার পর আমি অনেক খুশি। আমার স্বামীর আত্মা শান্তি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কৃতজ্ঞ। বাকি আসামি যারা আছে তাদেরও যেনো ফাঁসি দেয়া হয়। আর যেনো কোনো মা তার ছেলে এভাবে না হারান। আর কোনো স্ত্রী যেনো স্বামীকে না হারান।

মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে বরগুনার পুরাকাটার পায়ারা নদীর পাড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন রিফাত হত্যার অন্যতম প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ড।

বরগুনার এসপি  মো. মারুফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি শটগানের গুলির খোসা এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এএসপি শাজাহানসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

নয়ন বন্ডের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান