নয়ন বন্ডের লাশ দেখাল পুলিশ, মিষ্টি বিতরণ করলো জনতা

S M Ashraful Azom
নয়ন বন্ডের লাশ দেখাল পুলিশ, মিষ্টি বিতরণ করলো জনতা
সেবা ডেস্ক: বরগুনার মাদক ব্যবসা, সেবন ও ছিনতাইসহ নানা অপকর্মে যুক্ত চাঞ্চল্যকর রিফাত হত্যার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছেন। আর এ খবরে দেশের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছে জনতা।

মঙ্গলবার ভোর ৪টার পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নয়ন বন্ড নিহত হওয়ার পর তার লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে আনা হয়। সেখানে লাশটি দেখার জন্য কয়েকশ মানুষ জড়ো হয়। এসময় তাদেরকে উচ্ছ্বাস করতে দেখা যায়। অনেকে মিষ্টি বিতরণও করেছেন এই অপরাধীর মৃত্যু হওয়ায়। পুলিশ জনতাকে লাইন ধরে লাশ দেখার সুযোগ দেয়।

এদিকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মিষ্টি বিতরণ করেছেন স্বামীর হাতে খুন হওয়া নাজমার অসহায় পিতা আ. আজিজ। মঙ্গলবার সকালে উপজেলার কেশরগঞ্জ বাজারে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে তিনি মিষ্টি বিতরণ করে স্বস্তি প্রকাশসহ তার মেয়ে হত্যার বিচার চেয়েছেন।

গত ১১ জুন সাভারে স্বামীর কুড়ালের কোপে খুন হয় আ. আজিজের মেয়ে নাজমা। পুলিশ ঘাতক স্বামী সূর্য জামান বকুলকে আটক করেছে।

আ. আজিজ জানান, তার মেয়ে নাজমাকে তার স্বামী বকুল কুড়াল দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। মেয়ে হত্যায় পিতা হিসেবে আমি যে কষ্ট পেয়েছি ততটুকু কষ্ট তারাও পেয়েছেন। নয়ন বন্ড আমার মত কোনো পিতার সন্তানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। পুলিশের হাতে এ হত্যাকারী নিহত হওয়ায় আমি খুব খুশি হয়েছি। তিনি আরো বলেন, আমার মেয়ে হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার চাই।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান