নদীতে অবৈধভাবে স্থাপন করা ৩টি আড়াআড়ি বাঁধ অপসারণ

S M Ashraful Azom
নদীতে অবৈধভাবে স্থাপন করা ৩টি আড়াআড়ি বাঁধ অপসারণ
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ও লক্ষীপুর ইউনিয়নে মানাস নদীতে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় ওই নদীতে অবৈধভাবে স্থাপন করা বাঁশের বড় আকারের ৩টি আড়াআড়ি বাঁধ অপসারণ করা হয়। পরে বাঁধ স্থাপনের সরঞ্জামগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, সহকারী মৎস্য কর্মকর্তা মজিবর রহমানসহ পুলিশ সদস্য ও ন্যাশনাল সার্ভিস এর কর্মজীবীরা।

মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী জানান, বিভিন্ন এলাকায় একাধিক বার সচেতন করার পরও সরকারিভাবে নিষিদ্ধ আড়াআড়ি বাঁধ দিয়ে নদীতে মৎস্য শিকারের প্রস্তুতিকালে ওইসব বাঁধ অপসারণ করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান