রিফাত হত্যা: জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার মিন্নি

S M Ashraful Azom
0
রিফাত হত্যা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার মিন্নি
সেবা ডেস্ক: বরগুনায় রিফাত শরীফ হত্যার ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে বরগুনা পৌরসভার মাইঠা এলাকার নিজ বাসা থেকে তাকে পুলিশ লাইনে আনা হয়। রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

 পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, রিফাত শরীফ হত্যা মামলার ১ নম্বর সাক্ষী ও প্রত্যক্ষদর্শী মিন্নি। তার বক্তব্য রেকর্ড ও তাকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইনে আনা হয়। রাতে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top