ক্রিকেটের রেকর্ড ইতিহাসে সাকিব অন্যতম একজন

S M Ashraful Azom
ক্রিকেটের রেকর্ড ইতিহাসে সাকিব অন্যতম একজন
সেবা ডেস্ক: এবারের ইংল্যান্ড বিশ্বকাপে সাকিব আল হাসান যেনো আবির্ভূত হয়েছেন নতুন রূপে। ব্যাট-বল দুদিকেই সমানতালে লড়ে যাচ্ছেন নাম্বার ওয়ান এই অলরাউন্ডার।

গতকালের ভারতের বিপক্ষে খেলতে নেমে গড়লেন নতুন আরেকটি রেকর্ড। স্পর্শ করলেন নতুন এক মাইলফলক। যে রেকর্ডে নেই আর কারও নাম। অর্থাৎ ক্রিকেট ইতিহাসে এই প্রথম ব্যক্তি হিসেবে রেকর্ডটি করলেন সাকিব।

এ ম্যাচেই প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক আসরে ৫০০ রান করেন সাকিব আল হাসান। চলতি বিশ্বকাপে ৪র্থ ব্যাটসম্যান হিসেবে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে এর সঙ্গে নাম লেখান নতুন এক ইতিহাসে। বিশ্বকাপের এক আসরে ৫০০ রান ও ১১ উইকেট নেয়ার রেকর্ড আর কোন ক্রিকেটারের ঝুলিতে নেই।

অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসেরই প্রথম খেলোয়াড় হিসেবে এক টুর্নামেন্টে ৫০০ রান ও ১১ উইকেট পেয়েছেন সাকিব। যা করতে পারেননি আর কেউ। এমন রেকর্ড তো সাকিব আল হাসানের পাশেই মানায়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান