বিয়ে করছেন ক্রিকেটার লিটন, পাত্রী কে জানেন?

S M Ashraful Azom
বিয়ে করছেন ক্রিকেটার লিটন, পাত্রী কে জানেন
সেবা ডেস্ক: এ মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেট রক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। আগামী ২৮ জুলাই গাঁটছড়া বাঁধছেন তিনি। এ কারণে আসন্ন শ্রীলংকা সিরিজে তাকে নাও দেখা যেতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ক্রিকবাজ।

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ২৮ জুলাই বিয়ে করতে পারে লিটন। যে কারণে আসন্ন লংকা সফরে তাকে নাও পাওয়া যেতে পারে। তবে দলে রাখা হতে পারে ডানহাতি ব্যাটসম্যানকে।

পাত্রী আগে থেকেই ঠিক। মা-বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করছেন লিটন। তার নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। বিশ্বকাপের আগে গত ১৭ এপ্রিল তার সঙ্গে আংটি বদল করেন তিনি।

দিনাজপুরের মেয়ে দেবশ্রী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার সঙ্গে সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন লিটন। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত দিনেই মালাবদল করবেন তারা। বাঁধা পড়বেন সাতপাকে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান