যোগ্যতা থাকা সত্ত্বেও কেন চাকরি পাচ্ছেন না! জানুন

S M Ashraful Azom
যোগ্যতা থাকা সত্ত্বেও কেন চাকরি পাচ্ছেন না! জানুন
সেবা ডেস্ক: শারিরিক যোগ্যতাসহ  শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় চাকরি পান না অনেকেই। যোগ্য হওয়া সত্ত্বেও চাকরির সুযোগ বারবার হাতছাড়া হয়ে যায়। এবার জেনে নিন কেন বারবার হাতে আসা চাকরি হারাচ্ছেন আপনি।

জীবনে সত্‍ থাকা অবশ্যই দরকার। কিন্তু চাকরিটা আপনার ঠিত কতটা প্রয়োজন, তা সাক্ষাৎকারে জোড়ালো ভাবে না জানালেও চলবে। এই চাকরি আপনি কেন উপযুক্ত সেটা ভালো করে বোঝান। আপনার আত্মবিশ্বাস তাহলেই নজর কাড়বে।

সাক্ষাৎকারে আপনাকে যদি কিছু জিজ্ঞেস করতে বলা হয়, তাহলে আপনি সঠিক প্রশ্ন করতে পারেন তো? ভুল প্রশ্ন করলে কিন্তু ভালো সাক্ষাৎকার দেয়া সত্ত্বেও আপনি খারিজ হয়ে যেতে পারেন। তাই কী প্রশ্ন করবেন তা আগে থেকে ঠিক করে যান।


সাক্ষাৎকারে সঠিক সাজপোশাক করে যাওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার জীবন বৃত্তান্ত যতই আকর্ষণীয় হোক, সাক্ষাৎকার উপযোগী সাজপোশাক করতে না পারলে কিন্তু সবটাই মাটি হয়ে যেতে পারে। স্মার্ট, ফরমাল হালকা সাজেই এদিন ভালো মানাবে।

এই চাকরি থেকে আপনি ঠিক কত বেতন পেতে পারেন, তার ঠিক হিসেব করে সাক্ষাৎকার দিতে যান। খুব বেশি বেতন চাইলে সেখানেই বাতিল হয়ে যেতে পারেন।

আত্মবিশ্বাস থাকা ভালো। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে অনেক সময় ঔদ্ধত্যের জন্ম নেয়। সাক্ষাৎকার বোর্ডে ঔদ্ধত্য দেখালে কিন্তু চাকরি সেখানেই হাত থেকে বেরিয়ে যাবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান