লাখ টাকার জাল নোটসহ নেত্রকোণায় গ্রেফতার ১

S M Ashraful Azom
1 lakh fake notes and arrested Netrakona
সেবা ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দায় গতকাল ১১ আগষ্ট রোববার বিকেলে এক লাখ ১০ হাজার জাল টাকাসহ একজনকে আটক করেছে পুলিশ।

আটক মো. সবুজ মিয়া বারহাট্টা উপজেলার রায়পুর ইউপির শিমুলিয়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, উপজেলার শুনই মুজিব নগর বাজারের অস্থায়ী পশুর হাট থেকে তিনটি গরু কেনেন সবুজ মিয়া। এ সময় তাকে সন্দকেহ হলে পুলিশকে খবর দেন ব্যাপারীরা। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর দেহ তল্লাশি করে এক হাজার টাকার ১১০টি জাল নোট উদ্ধার করা হয়। সবুজ মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান