কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

S M Ashraful Azom
0
7 killed in Comilla road crash
সেবা ডেস্ক: কুমিল্লার লালমাই উপজেলায় বাস, অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে লালমাই উপজেলার বাগমারা এলাকার জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। তাদের লাশ হাইওয়ে পুলিশের লাকসাম ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, ঢাকা থেকে লাকসামগামী একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন নিহত হন। হতাহতরা অটোরিকশার যাত্রী।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top