৭১ টি ভেড়ার পরিবর্তে স্ত্রীকে তুলে দিলেন প্রেমিকের হাতে!

S M Ashraful Azom
Instead of 5 sheep, he gave his wife to his lover!
সেবা ডেস্ক: স্ত্রীর প্রেমের কথা জেনে তাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা আগেও ঘটেছে। তবে এবার স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিতে বর অদ্ভুত এক শর্তে রাজী হলেন। ৭১ টি ভেড়ার পরিবর্তে স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলেন দিলেন এক স্বামী।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরখপুর গ্রামে। জানা গেছে, রাজেশ পালের বিবাহিত স্ত্রী সীমা পাল পালিয়ে যায় তার প্রেমিক উমেশ পালের সঙ্গে। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী রাজেশ পাল গ্রাম পঞ্চায়েতের কাছে বিচার দাবী করেন। পঞ্চায়েত থেকে বলা হয়, যদি উমেশ তার ভেড়ার পালের অর্ধেকটা রাজেশকে দিতে রাজী হয় তবেই সীমা তার সঙ্গে থাকতে পারবে।

এমন প্রস্তাবে রাজী হয়ে যান উমেশ। অন্যদিকে সীমার স্বামীও খুশী মনে ৭১ টি ভেড়ার পরিবর্তে স্ত্রীকে ছেড়ে দিতে সম্মত হন।    পঞ্চায়েতের এই সিদ্ধান্তে তিনজনই বেশ খুশি হয় বলে জানা যায়।

কিন্তু এই ঘটনায় খুশী হতে পারেননি উমেশের বাবা ও তার পরিবার৷ সীমার বদলে এতগুলি দামী ভেড়া রাজেশকে দিয়ে দেওয়ার প্রস্তাব মেনে নিতে পারছেন না তারা৷ এরই মধ্যে থানায় মামলাও করেছেন তারা। তাদের দাবী, অবৈধ ভাবে তাদের ভেড়া নিয়ে গেছে রাজেশ৷ সূত্র: ইন্ডিয়া টুডে

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান