৮ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারি আটক

S M Ashraful Azom
8 kg of deer poacher arrested mansasaha
সেবা ডেস্ক:  ৮ কেজি হরিণের মাংসসহ মিঠু হালদার নামে এক চোরা শিকারি কে আটক করেছে কয়রা থানা পুলিশ।

এ সময় শিকারি মিলন গাজি মুসা মোল্লা সহ আরো কয়েক চোরা শিকারি পালিয়ে যেতে সক্ষম হয় । এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তিন জনকে আসামি করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে থানায় মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবগত রাত দশটার দিকে কয়রা থানার ওসি মোহাম্মদ রবিউল হোসেন ওসি (তদন্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন ও এস আই শাকিব হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের সামনে থেকে আট কেজি হরিণের মাংস সহ মিঠু হালদার নামে ওই চোরা শিকারী কে আটক করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য শিকারিরা পালিয়ে যায় । এ ব্যাপারে কয়রা থানার মামলা নম্বর ১৪ । তারিখ ৬/৮/২০১৯।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান