ডেঙ্গু রোগীদের জন্য বিকল্প হাসপাতাল প্রস্তুত: স্বাস্থমন্ত্রী

S M Ashraful Azom
Alternative hospital ready for dengue patients: Minister of Health

সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বিকল্প হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে।

রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে বঙ্গবন্ধু স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি সামলানোর প্রস্তুতি সরকারের রয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে বেড বাড়ানোর নির্দেশ দেয়া হচ্ছে। এছাড়া ঢাকার রোগীদের চিকিৎসা দিতে বিকল্প ব্যবস্থা হিসেবে শেখ হাসিনা বার্ন ইউনিটি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল), শহীদ  সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে।

এছাড়া ডেঙ্গু পরীক্ষার কিট ও ওষুধ নিয়ে আর কোন সমস্যা নেই বলেও জানান তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান