টিকছে না অনন্যা-রাজের বিয়ে

S M Ashraful Azom
Ananya-Raj's marriage does not last
সেবা ডেস্ক: চার বছর পর বিবাহিত জীবনের ইতি টানতে চলেছেন অনন্যা চট্টোপাধ্যায় ও রাজ বন্দ্যোপাধ্যায়। একে অপরের থেকে আলাদা হওয়ার সিন্ধান্ত নিয়েছেন এই দম্পতি। এ জন্য শিগগিরই তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করবেন।

ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন রাজ বন্দ্যোপাধ্যায়। যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি অনন্যা চট্টোপাধ্যায়।

ফেসবুকে রাজ লিখেছেন, নতুন বছর নতুন জীবন। কোনো শেষই খুশির হয় না। কারণ, যা কিছু ভালোবাসার তার একদিন শেষ হয়। আমার স্ত্রী অনন্যা চট্টোপাধ্যায় এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনও আইনি প্রক্রিয়া বাকি রয়েছে। কয়েকটা সই চার বছরের বিয়ে এবং আট বছরের সম্পর্কের ইতি টানবে। আমি ভীষণ ভাগ্যবান যে আমার মতো নিতান্ত সাধারণ মানুষ এরকম প্রতিভাবান মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরেছে। ওর সঙ্গে কাটানো সমস্ত মূহুর্ত আমার মনে থাকবে। তবুও এগিয়ে যেতেই তো হয়। আশা করব ও জীবনে আরও সফল হোক।’

তিনি আরও লেখেন, ‘এই বার্তায় আমি এটাও বলতে চাইছি, আপনারা আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করব এই সময়েও আমাদের ব্যক্তিগত জায়গা ও সময় দেবেন। এই পরিস্থিতি কাটিয়ে উঠে যাতে নতুন জীবনে ফিরতে পারি।’

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান