মিশরে অ্যাপলের সিইও স্টিভ জবস জীবিত!

S M Ashraful Azom
0
মিশরে অ্যাপলের সিইও স্টিভ জবস জীবিত!
সেবা ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই অন্তর্জাল বা ইন্টারনেটে ঘোরে বেড়াচ্ছে খোঁচা খোঁচা দাঁড়িতে এক ব্যক্তির ছবি। যাকে অ্যাপলের সিইও স্টিভ জবসের সঙ্গে মিলিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বিদরা দাবি করছেন, জবসের মৃত্যুর বিষয়টি ভুয়া এবং তিনি দিব্যি বেঁচে আছেন, রয়েছেন মিশরে। ডেইলি মেইল, হেভি ডট কম
সোমবার র‌্যাডিট ডট কম সাইটে অ্যাপলের প্রতিষ্ঠাতার সঙ্গে হুবহু মিলের এই ছবিটি ছড়িয়ে পড়ে। এর পর দুই হাজারেরও বেশি ব্যবহারকারী ছবিটির নিচে বলছেন, ‘এটি স্টিভ জবসের মতো নন, জবস-ই হবে।’ অন্যদিকে যে ব্যক্তি ছবিটি পোস্ট করেছেন তিনি এখনো ছবিটি কখন তোলা হয়েছে তা নিয়ে কিছু বলছেন না।
অ্যাপলের সিইও স্টিভ জবস
একজন বলছেন, ‘তিনি মিশরকে ভালোবাসতেন, এমনই সাধারণ জীবন যাপন করতে চাইতেন।’

আরেকজন বলেন, ‘যড়যন্ত্র তত্ত্ব বাদ দিয়ে যদি বাস্তবতা দেখি, সত্যিটা হলো জবস এমন কাজ করার মতোই পাগলাটে ছিলেন।’ ছবিটির বড় সাদা পোশাক নিয়ে এক ষড়যন্ত্র তত্ত্ব বিদ বলেন, ‘জবসের বৌদ্ধজম ও আধ্যাত্মিক বিষয়বস্তু নিয়ে আগ্রহ ছিলো।’

তবে অন্য বিশ্লেষকরা বলছেন, ছবিতে থাকা এই ব্যক্তি দেখতে স্টিভ জবসের মতো, কিন্তু স্টিভ জবস নন। তারা দাবি করছেন, মিশরের এই ব্যক্তি অ্যানলগ ঘড়ি পরেছেন কিন্তু স্টিভ জবস পরতেন অ্যাপল ওয়াচ। তবে ষড়যন্ত্র তত্ত্ব বিদরা আসল স্টিভসকে চিনতে অ্যাপল ঘড়ির এই সূত্র নিয়ে হাসাহাসি করছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top