৩১ আগষ্টে ‘জয় বাংলা’র মোড়ক উন্মোচন করবেন শেখ হাসিনা

S M Ashraful Azom
0
৩১ আগষ্টে ‘জয় বাংলা’র  মোড়ক উন্মোচন করবেন শেখ হাসিনা
সেবা ডেস্ক: আগামী ৩১ আগস্ট গণভবনে ‘রক্তাক্ত আগস্ট’ শিরোনামের বিশেষ সংখ্যা মাসিক ম্যাগাজিন ‘জয় বাংলা’র মোড়ক উন্মোচন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের নিজস্ব নিউজ পোর্টাল বিএসএল নিউজ প্রকাশনা থেকে প্রকাশিত হবে সংগঠনটির নিজস্ব এ মাসিক ম্যাগাজিন। ‘জয় বাংলা’ ম্যাগাজিনে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিভাবান কর্মী, সাবেক-বর্তমান নেতা ও দেশ-বিদেশের স্বনামধন্য কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের লেখনী- সাহিত্যকর্মের সুযোগ করে দেয়া হবে।

এ ম্যাগাজিনের প্রধান পৃষ্ঠপোষক জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করবেন ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

ছাত্রলীগের প্রচার সম্পাদক শফিকুল আলম রেজা এটির প্রকাশক। তার নেতৃত্বে গণযোগাযোগ সম্পাদকদের টিম এ ম্যাগাজিনটির সম্পাদনাসহ সামগ্রিক কাজ করবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top