বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান

S M Ashraful Azom
Bakshiganj Police Station clean-up operation
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মশার উপদ্রপ থেকে রক্ষা পেতে ও ডেঙ্গু সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ৭ আগস্ট বুধবার সকালে থানা কম্পাউন্ডে অভিযানের উদ্বোধন করেন বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম।

এ সময় ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম, উপপরিদর্শক আল আমিন, শরীফ আহমেদ, কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোশারফ হোসেন ফরাজী , উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম সহ পুলিশের সকল কর্মকর্তা, কর্মচারী পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন।

বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম জানান, এডিস মশার হাত থেকে নিরাপদ থাকতে পুলিশ পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে। থানা কম্পাউন্ড ছাড়াও শহরের কোথাও ঝোপ জঙ্গল থাকলে তা অপসারণ করা হবে। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে তাদের বাড়ির আশপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানিয়েছেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান